সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করলো সঞ্জয় দেব

বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করলো সঞ্জয় দেব

বিশ্বমঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করলো সঞ্জয় দেব

নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে গড়ানো গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের মহোৎসবে আলো ছড়ালো বাংলাদেশও! কীভাবে? কানাডার টরন্টোতে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। সেখানে ভিন্নভাবে বাংলাদেশকে জাতীয় তিনটি মোটিফের মাধ্যমে উপস্থাপন করেছেন তিনি।

শুক্রবার টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া ম্যাচের আগে উদ্বোধনীতে নোরা ফাতেহির নতুন গানের সঙ্গে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং সঞ্জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল সঞ্জয়ের সেই পারফর্মের মুহূর্ত। সঞ্জয়ের পোশাকের ডান হাতার অংশ বিশেষভাবে সাজানো ছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবুজের মাঝে লাল বৃত্তে অঙ্কিত জাতীয় পতাকা।  পারফরম্যান্সের সময় বারবার নিজের স্লিভের দিকে আঙুল নির্দেশ করে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী নকশাগুলো প্রদর্শন করতে দেখা যায় সঞ্জয়কে। 

বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় শুরু হওয়া জমকালো আয়োজনে সঞ্জয় ও নোরা ফাতেহিদের পাশাপাশি মঞ্চ মাতান মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা।

জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করেন, আলানিস মরিসেট, উইলিয়াম প্রিন্স লাইন-আপ সম্পূর্ণ করেন। বৈচিত্র্যময় এই শিল্পীরা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরেন বিশ্বমঞ্চে।