সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নয়নের নতুন দিগন্ত বাঘারপাড়ায়

উন্নয়নের নতুন দিগন্ত বাঘারপাড়ায়

উন্নয়নের নতুন দিগন্ত বাঘারপাড়ায়

শহিদুল ইসলাম বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির (টিআর) আওতায় নির্মিত ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেল ৫টায় ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড সদস্য আবু নাসের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বাঘারপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।
বক্তারা বলেন, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই ফ্ল্যাট সলিং সড়কটি নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে দূর হবে।