রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা শাবানার শুভ জন্মদিন

আজ জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা শাবানার শুভ জন্মদিন

আজ জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা শাবানার শুভ জন্মদিন


শাবানা – একটি আলো ঝলমলে অধ্যায় 
আজ ১৫ জুন, বাংলাদেশি চলচ্চিত্রের এক উজ্জ্বলতম নক্ষত্র শাবানার জন্মদিন।
তিনি কেবল একজন অভিনেত্রী নন, তিনি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি।

চলচ্চিত্রে নাম: শাবানা (নামটি দিয়েছিলেন পরিচালক এহতেশাম)
মাত্র ৯ বছর বয়সে পড়াশোনার ইতি টেনে তিনি পা রাখেন রূপালী পর্দায়। ১৯৬২ সালে 'নতুন সুর' চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তার অভিষেক। এরপর ধাপে ধাপে এগিয়ে তিনি হয়ে ওঠেন ষাট, সত্তর ও আশির দশকের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত অভিনেত্রীদের একজন।
চলচ্চিত্র সংখ্যা: ২৯৯টি
আলমগীরের বিপরীতে অভিনয়: ১৩০টিরও বেশি চলচ্চিত্র


জাতীয় চলচ্চিত্র পুরস্কার: মোট ১০ বার (অভিনেত্রী হিসেবে ৯ বার, প্রযোজক হিসেবে ১ বার)
আজীবন সম্মাননা: ২০১৭ সালে
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে:
চকোরী (১৯৬৭), জননী, সখী তুমি কার, দুই পয়সার আলতা, নাজমা, ভাত দে, মাটির ঘর, ছুটির ঘণ্টা, রজনীগন্ধা, সখিনার যুদ্ধ প্রভৃতি।
বিশেষভাবে উল্লেখযোগ্য— দুই পয়সার আলতা, নাজমা ও ভাত দে – এই তিনটি ছবির জন্য তিনি পরপর তিন বছর শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান (১৯৮২-৮৪)।


১৯৭৯ সালে স্বামী ওয়াহিদ সাদিকের সঙ্গে যৌথভাবে এস এস প্রডাকশন্স প্রতিষ্ঠা করেন এবং প্রযোজনাও শুরু করেন।

 

১৯৯৭ সালে হঠাৎ অভিনয় থেকে বিদায় ও পরে ২০০০ সালে পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে যান।
আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন— মস্কো, রোমানিয়া ও কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে।
ব্যক্তিগত জীবনে তিনি একজন স্ত্রী, মা ও সমাজসেবিকা। শাবানা-সাদিক দম্পতির তিন সন্তান – দুই মেয়ে (সুমি ও ঊর্মি) এবং এক ছেলে (নাহিন)।
তাঁর প্রাপ্ত অন্যান্য উল্লেখযোগ্য সম্মাননার মধ্যে রয়েছে:
* বাচসাস পুরস্কার (১৯৮২, ১৯৮৭)
* প্রযোজক সমিতি পুরস্কার (১৯৯১)
* কামরুল হাসান, নাট্য নিকেতন, ললিতকলা একাডেমী, সায়েন্স ক্লাব, কথক একাডেমী, জাতীয় যুব সংগঠন পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
আপনি বাঙালির রূপালী স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। আপনার অবদান চিরদিন আমাদের মনে প্রেরণা জোগাবে।৷ এন্টার টিভি পরিবারআপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
শুভ জন্মদিন শাবানা।