সোমবার, জুন ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় স্বেচ্ছায় রক্তদানের আহ্বান

মাগুরায় স্বেচ্ছায় রক্তদানের আহ্বান

মাগুরায় স্বেচ্ছায় রক্তদানের আহ্বান

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র, মাগুরার উদ্যোগে রবিবার (১৪ জুন) বিকেল ৩টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন মোঃ শামিম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্যা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা ইউনিটের ভাইস চেয়ারম্যান আহমেদ হোসেন অ্যাডভোকেট।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন স্বেচ্ছা রক্তদাতার দান করা রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের সদস্য, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা ইউনিটের সেক্রেটারি মাসুদ হাসান খান কিজিল। বিশ্ব রক্তদাতা দিবসের এ আয়োজন স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবসেবার চেতনাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।