শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণদের উদ্ভাবনী চিন্তায় অনুপ্রেরণা দিলেন এমপি বাচ্চু

তরুণদের উদ্ভাবনী চিন্তায় অনুপ্রেরণা দিলেন এমপি বাচ্চু

তরুণদের উদ্ভাবনী চিন্তায় অনুপ্রেরণা দিলেন এমপি বাচ্চু

মেধা-বিজ্ঞান-উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা নিজেদের উদ্ভাবনী ধারণা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম ভূঞা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ আবদুল হান্নান সজল 

বিচারকদের মূল্যায়নে স্বপ্নছোঁয়া উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, বরমী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন,
“বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও বাস্তবমুখী জ্ঞান অর্জনে এগিয়ে আসতে হবে। তাহলেই স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠন সম্ভব।”
সভাপতির বক্তব্যে নাহিদ ইসলাম ভূঞা বলেন,
“শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন,
“শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী মনোভাব গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।”
বিশেষ অতিথি আলহাজ আবদুল হান্নান সজল বলেন,
“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলেই দেশ এগিয়ে যাবে।”
 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অতিথিদের উপস্থিতিতে।

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: