শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ভোলা হলি চাইল্ড একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ভোলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান 'হলি চাইল্ড একাডেমি'র ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসামান্য সাফল্যে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের পরীক্ষায় হলি চাইল্ড একাডেমি থেকে মোট ২২ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৩ জন শিক্ষার্থী সারা দেশের মধ্যে মেধা তালিকায় (ট্যালেন্টপুল) স্থান করে নিয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখেছে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী যৌথভাবে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। পুরস্কার হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে অন্যরকম এক আনন্দের জোয়ার বয়ে যায়।
 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও উৎসাহ প্রদান করেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন:
মোঃ আব্বাস উদ্দিন, সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ভোলা জেলা শাখা। সম্মানিত পরিচালক, হলি চাইল্ড একাডেমি, ভোলা।
মোঃ হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক, ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়।
আব্দুল মান্নান টুটুল, প্রধান শিক্ষক, হলি চাইল্ড একাডেমি, ভোলা।
জনাব নোয়াব, সহকারী প্রধান শিক্ষক, হলি চাইল্ড একাডেমি, ভোলা, জান্নাত বেগম, উপদেষ্টা হলি চাইল্ড একাডেমি ভোলা

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। হলি চাইল্ড একাডেমির এই গৌরবময় ফলাফল প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষাদান পদ্ধতি ধরে রাখলে যেকোনো বাধা জয় করা সম্ভব। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও বিশেষ দোয়ার মাধ্যমে।

মোঃ আজাদ
ভোলা জেলা,  প্রতিনিধি