শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় ১ কোটি ৭ লাখ টাকার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি ডাঃ টিপু

মান্দায় ১ কোটি ৭ লাখ টাকার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি ডাঃ টিপু

মান্দায় ১ কোটি ৭ লাখ টাকার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি ডাঃ টিপু

নওগাঁর মান্দা উপজেলার ৭ নং প্রসাদপুর ইউনিয়নে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এক কিলোমিটার পাকা সড়কের কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে প্রসাদপুর ইউনিয়নের কলেজ মোড় থেকে সামান হাজীর বাড়ি পর্যন্ত সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে।
 

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি লায়লা বারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি প্রভাষক এমদাদুল হক, ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিক এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জুয়েল রানা, জাহাঙ্গীর আলম ও তালহা জুবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি ছিল। কাজটি সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।##

এম এ মতিন 
মান্দা,নওগাঁ প্রতিনিধি