শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর নিয়ামতপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দিনব্যাপী ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প নিয়ে ডেমো স্টল স্থাপন করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রকল্পের কার্যক্রম দর্শনার্থীদের সামনে উপস্থাপন করেন।
 

দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান প্রদর্শনী স্টলসমূহ পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। স্টল পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম এবং উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন টিটু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মতিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
 

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৩ লাখ ৬৯ হাজার টাকার অনুদানের চেক দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কয়েকজন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :