শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাচোলে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন

নাচোলে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন

নাচোলে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম( EESS) এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এ আয়োজন আরম্ভ হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক(কলেজ) পর্যায়ের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান এ উপস্থাপনায় অংশগ্রহণ করে। শিক্ষক-শিক্ষার্থীদের নিজস্ব উদ্ভাবনী প্রজেক্টগুলি মানব কল্যাণে ও দেশের উন্নয়ন ও নিরাপত্তার কাজে ব্যবহারের বর্ণনা বিচারক প্যানেলের প্রশ্নত্তোর
উপস্থাপন করেন শিক্ষার্থীরা। 
 

এসময় বিশেষ অতিথি হিসেবে মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মামুনর রশিদ, নাচোল উপজেলা মাধ্যমিক অফিসের সহকারী প্রোগ্রামার তহিদুল আলমসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ী প্রজেক্ট উপস্থাপকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

মোঃ হাবিবুর রহমান খান চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধিঃ