শুক্রবার, জুন ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ শিল্পকলায় শুরু ৮ দিনের নাট্য উৎসব

আজ শিল্পকলায় শুরু ৮ দিনের নাট্য উৎসব

আজ শিল্পকলায় শুরু ৮ দিনের নাট্য উৎসব

নিউজ ডেস্ক :

আজ শুক্রবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব ২০২৬’। এই নাট্যউৎসব চলবে আগামী ১৯ জুন পর্যন্ত।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে উৎসবের আয়োজন।

উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে দিনাজপুর নাট্য সমিতির নাটক ‘চোরের নাম চরণদাস’। এবারের উৎসবে মোট ৮টি ভিন্ন ভিন্ন নাটক প্রদর্শিত হবে দেশের বিভিন্ন নাট্যদলের পরিবেশনায়।

উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নতুন নাটক নতুন সময় - মঞ্চে জাগুক মানুষের কথা’। আয়োজনটি করছে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন নাটক শুরুর আগে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে বিশেষ আয়োজন ‘বাংলা নাটকের গান’। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৮টি নাট্যদল অংশ নেবে।

উৎসবে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘রিনা প্লুং’, ‘ইডিপাস’, ‘ক্যাফে দ্যা ভলতে’, ‘ব্যতিক্রম ও নিয়ম’, ‘রঙমহাল’, ‘মহাকালের অন্তর্যাত্রা’ এবং সমাপনী দিনে ‘দি গ্রেট স্মাগলার’।

এছাড়া উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য ৫ দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে সর্বোচ্চ ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন।

আয়োজকরা মনে করছেন, এই নাট্যউৎসব দেশের মঞ্চনাটকে নতুন প্রাণ ফিরিয়ে আনবে এবং দর্শকদের আবারও নাট্যমুখী করবে।