সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ'র  নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর  এলাকায় অভিযান চালিয়ে সুমাইয়া আক্তার বকুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুমাইয়া আক্তার বকুল শরীয়তপুর জেলার জাজিরা থানার ঢালিকান্দি গ্রামের মতিন মাতব্বরের মেয়ে।
এদিকে একই সময়ে আরেকটি অভিযানে সোনারগাঁ থানাধীন ভাটিবন্দর এলাকা থেকে ইয়াসিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার  করা হয়েছে। সে ভাটিবন্দর গ্রামের গুলজার হোসেনের ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
“চল যুদ্ধে মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।