সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাংশায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ কর্মী গ্রেপ্তার

পাংশায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ কর্মী গ্রেপ্তার

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পাঁচ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাগমারা ও মেঘনা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বাগমারা গ্রামের সালেক প্রামাণিকের ছেলে সাইফুল প্রামাণিক (২০), আমজাদ প্রামাণিকের ছেলে ইরান প্রামাণিক (২২) ও ফজলুল হক ওরফে ফজলু শেখের ছেলে রাব্বি হোসেন (২২)। অন্য দুজন হলেন মেঘনা উত্তরপাড়া গ্রামের রজব মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০) এবং রাজু শেখের ছেলে সুহান ওরফে সোহান শেখ (২৩)।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর সন্ধার আ‌গে  উপজেলার বাহাদুরপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারবিরোধী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে গ্রেপ্তারকৃত পাঁচজন অংশ নিয়েছিলেন বলে পু‌লিশ বল‌ছে।
গ্রেফতারকৃত‌দের বিরুদ্ধে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা মডেল থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় করা হয়েছে। মামলা নম্বর ৫ এবং জিআর নম্বর ১৯৬/২৫।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ছাড়া বিগত সরকারের আমলে তাঁরা অবৈধভাবে প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের গ্রেপ্তারের পর পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।