সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রামীণ অর্থনীতি ও কৃষকের স্বাবলম্বিতায় জিয়াউর রহমানের অবদান স্মরণ

ধামইরহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

ধামইরহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসনের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সুলতান আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা শারমিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও কৃষকদের স্বাবলম্বী করতে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম। গ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়—এ উপলব্ধি থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ আন্দোলন ও খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন।

তাঁরা আরও বলেন, সেচ সমবায় গঠন, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং কৃষক ও গ্রামীণ যুবসমাজকে সমবায়ের আওতায় এনে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে তাঁর নেওয়া উদ্যোগ তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

অনুষ্ঠান শেষে সফল সমবায় সমিতি ও সমবায়ীদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।