সিরাজুল ইসলাম
নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি
২০২৫-২০২৬ অর্ধবছরের প্রণোদনার আওতায় নাটোরে-নলডাঙ্গায় ১৭ লক্ষ ৬২ হাজার টাকা ব্যায়ে ফারমার্স মিনিকোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার দুপুরে রামশার কাজিপুর, নলডাঙ্গা, নাটোর-এ এই মিনি কোল্ড স্টোরেজটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মিনি কোল্ড স্টোরেজটির শুভ উদ্বোধন করেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জনাব এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন আজকে যে সরকার তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এই সরকার হচ্ছে কৃষি বান্ধব সরকার। কারণ ক্ষমতা আসার আগেই উনি ঘোষণা দিয়েছিল কৃষকদেরকে ঋণ মুক্ত করার জন্য ১০ হাজার টাকা সুদ মুক্ত করে ঋণ মুক্ত করে ভোটের আগে ঘোষণা দিয়েছিল অলরেডি আমাদের সুদ ঋণ মুক্ত হয়ে গেছে আমাদের কৃষকরা। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এদেশের এখনো ৮০ ভাগ মানুষ কৃষক। আমরা কৃষির উপর নির্ভরশীল। আমি মনে করি তারেক রহমানের সরকার কৃষির উপর সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। আপনারা জানেন কৃষকদের সারের সংকট নিরসনের জন্য উনি অলরেডি প্রতিটি ইউনিয়ন থেকে কৃষকদের জন্য আলাদা আরও ওই কৃষির ডিলার বাড়িয়ে দিয়েছে এটা আরও বাড়বে। অর্থাৎ মানুষ যেন সারের জন্য এই লাইন ধরে রাস্তায় হৈচৈ মিছিল মিটিং করতে না হয়। আর এই থেকে বাঁচার জন্য কৃষক আমি তো মনে করি আমাদের সরকার মনে করে তারেক রহমানের সরকার মনে করে যে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আর এই কারণেই আজকে কৃষির উপরে সবচেয়ে বেশি উনি গুরুত্ব দিয়েছেন।
নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব শামী আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ সবুজ আলী, অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা মোঃ মনোয়ার হোসেন।
আরো ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।
এছাড়াও স্থানীয় কৃষকবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কৃষি বিভাগের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে অত্র অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য স্বল্পমূল্যে সংরক্ষণ করতে পারবেন এবং ফসলের নায্যমূল্য প্রাপ্তিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
