নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা (বাবুল)। সভায় সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মোশাররফ
আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী সমাজ গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের প্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
