সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ওয়ারেন্টভুক্ত আসামি কামরুজ্জামান জুয়েল গ্রেফতার

মাগুরায় ওয়ারেন্টভুক্ত আসামি কামরুজ্জামান জুয়েল গ্রেফতার

মাগুরায় ওয়ারেন্টভুক্ত আসামি কামরুজ্জামান জুয়েল গ্রেফতার

মাগুরায় ওয়ারেন্টভুক্ত আসামি কামরুজ্জামান জুয়েল গ্রেফতার
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা সদর থানার পুলিশ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল রাতে উপজেলার শ্রীরামপুর গ্রাম থেকে মোঃ কামরুজ্জামান জুয়েল (৩৮) নামে ওই আসামিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কামরুজ্জামান জুয়েল মাগুরা সদর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
স্থানীয় সূত্র জানায়, শ্রীরামপুর গ্রামে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা, মামলা বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে পূর্বে একটি মামলা দায়ের করা হয়।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখন এলাকায় স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে।