সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার ধামরাইয়ে পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

ঢাকার ধামরাইয়ে পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

ঢাকার ধামরাইয়ে পিক-আপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

ঢাকার ধামরাইয়ে পিক-আপ ও সিএনজির মুখোমুখি সং*ঘ*র্ষে মো. সুলতান (৫৫) নামে এক ব্যক্তি  নি*হ*ত হয়েছেন।ধামরাই প্রতিনিধি মোঃ রুবেল 
বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 
নি*হ*ত মো. সুলতান (৫০) টাঙ্গাইলের নাগরপুর এলাকার বাসিন্দা। তিনি সাভারের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, দুপুরের দিকে কাওয়ালীপাড়া থেকে সিএনজিতে উঠে কালামপুরের দিকে যাচ্ছিলেন তিনি। সিএনজিটি বাটুলিয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সং*ঘ*র্ষ হয়। এ সময় সিএনজির সামনে বসে থাকা ওই ব্যক্তি ছিটকে পড়ে মারাত্মক আ*হ*ত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কালামপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।