গাইবান্ধা সুন্দরগঞ্জে পৌর: শহরের ৩ টি পাম্পের মধ্যে ২ টি পাম্পে বন্ধ , দোকানগুলোতে অতিরিক্ত দামে মিলছে পেট্রোল- অকটেন।
গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি: শাহিন মিয়া
অকটেন ও পেট্রোলের সংকট দেখা দিয়েছে গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে । অধিকাংশ তেল পাম্প বন্ধ রয়েছে কোথাও সীমিত পরিমাণ তেল এলেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও পেট্রোল - অকটেন পাওয়া যাচ্ছে না । অপরদিকে অধিকাংশ তেল পাম্প বন্ধ থাকলেও বাজারের খুচরা দোকান গুলোতে অতিরিক্ত ১৫০-২০০ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে পেট্রোল ও অকটেন।
সোমবার (২৩ মার্চ) সকালে গাইবান্ধা সুন্দরগঞ্জে বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা যায় ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সুন্দরগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না গ্রাহকরা। অধিকাংশ পাম্পেই তেল নেই লেখা নোটিশ ঝুলছে। কোথাও সীমিত সরবরাহ এলেও তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তবে পাম্পে তেল না মিললেও বিভিন্ন জায়গায় খুচরা দোকানে অতিরিক্ত মূল্য পাওয়া যাচ্ছে পেট্রোল ও অকটেন।
হাট বাজারের দোকানগুলোতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায় ও অকটেন বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। অথচ সরকার নির্ধারিত দামে পেট্রোল প্রতি লিটার ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা থাকার কথা।
মোটরসাইকেল চালকদের অভিযোগ, বিভিন্ন তেল পাম্পে তেল এলেও সরাসরি মোটরসাইকেল চালকদের না দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে খুচরা দোকানীদের কাছে বিক্রি করে দিচ্ছেন পাম্প মালিকরা। তারা অবৈধভাবে মজুত করে বেশি দামে বিক্রি করছেন এতে করে অতিরিক্ত মূল্যে কিনতে হচ্ছে পেট্রোল ও অকটেন।
মোটরসাইকেল চালক সাইফুল বারী শুভ বলেন, আমরা প্রায় দুই সপ্তাহ ধরে নিয়মিত তেল পাচ্ছি না৷ তেল পাম্পে আসলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তবে তেল পাম্প মালিকরা সরাসরি আমাদের কম তেল দিলেও সিন্ডিকেটের কাছে তেল বিক্রি করছে। তেল পাম্পে না পেলেও খুচরা দোকান গুলোতে তেল পাওয়া যাচ্ছে।
কৃষক রবিউল ইসলাম বলেন, এখন সেচের মৌসুম এসময়ে তেল দিয়ে মেশিন চালিয়ে জমিতে সেচ দিতে হয়। তবে তেল পাম্পে তেল না পাওয়ার কারণে আমরা সেচ দিতে পারছিনা কৃষি জমির ফসলের ক্ষতি হচ্ছে।
আরেক গাড়ী চালক বলেন, দীর্ঘ দিন ধরে তেল না থাকার কারণে সমস্যার মধ্যে আছি। ঠিকমতো গাড়ী চালানো যাচ্ছে না। তেল কবে আসবে এমন কিছু জানানো হয়নি তেল ছাড়া আমরা গাড়ী চালাতে পারছিনা।
ফিলিং স্টেশনের মালিক রা জানান আমরা চাহিদা মতো তেল পাচ্ছি না সরবরাহ কম। যে পরিমাণ তেল মজুত করেছিলাম সেটা ইতোমধ্যে শেষ হয়েছে সরবরাহ না থাকলে তেল দেওয়া সম্ভব নয়। তাছাড়া ঈদের সময়ে ব্যাবসা ভালো হয় তেল না থাকার কারণে পাম্প বন্ধ রয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি বলেন, কেউ অবৈধভাবে তেল মজুত করলে সেখানে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি।
