ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে গতকাল শনিবার (৭ মার্চ-২০২৬ইং) সকালের দিকে শাহজাহান মিয়া (৫০) নামে এক হাজতি গুরুতর অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে দ্রুত তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহাজান মিয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেলা
কারাগারের জেলা সুপার মো. মজিবুর রহমান জানান, গত বছরের ১৫ ডিসেম্বর জিআর-৫৩২/২৫, বিজয়নগর থানার একটি মামলায় তাকে আদালত জেলা কারাগারে পাঠায়। শনিবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
