শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে হোলি হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ভারতে হোলি হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ভারতে হোলি হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ভারতে হোলি উৎসব উপলক্ষ্যে আজ হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পণ্য পরিবহন বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, ভারতের হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ (৪ মার্চ) আমদানি-রফতানি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,আজ বুধবার ভারতীয় অংশে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ৫ মার্চ থেকে যথারীতি কার্যক্রম পুনরায় শুরু হবে। এ বিষয়ে অবহিত করা হয়েছে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন-কে।

বাংলাহিলি কাস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বলেন, আমদানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম, যেমন লোড-আনলোডসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ স্বাভাবিক রয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, দুই দেশের কোনো উৎসব বা সরকারি ছুটির সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রমের সম্পর্ক নেই। সপ্তাহের সাত দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রীরা এই চেকপোস্ট ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করেন। ফলে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি।
ফারহান ইসলাম
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি