রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘পোড়া প্রেম’

১৬ হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘পোড়া প্রেম’

১৬ হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘পোড়া প্রেম’


কোরবানির ঈদের পর দেশের হলে মুক্তি পেয়েছে হাতে গোনা কয়েকটি সিনেমা। তবে অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে একাধিক সিনেমা এসেছে হলগুলোতে। এই মাসে গত সপ্তাহ পর্যন্ত আলোর মুখ দেখেছে নতুন পাঁচটি সিনেমা। আজ সারা দেশের ১৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে নতুন আরও এক সিনেমা ‘পোড়া প্রেম’।

গ্রামবাংলার প্রেমকাহিনি নিয়ে তৈরি হয়েছে পোড়া প্রেম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সৈকত খান। সিনেমার প্রযোজকও তিনি। প্রযোজক হিসেবে আরও আছেন মো. সাজ্জাদ হোসেন। ছোটবেলা থেকে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখতেন সৈকত খান। সেই স্বপ্ন পূরণে বছরের পর বছর জমিয়েছেন অর্থ। অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে তাঁর স্বপ্ন। নিজের প্রযোজিত সিনেমায় নিজেই নায়ক হয়েছেন। সৈকত খানের বিপরীতে আছেন ববিতা ইসলাম। পোড়া প্রেম সিনেমার বিভিন্ন চরিত্রে আরও আছেন কাজী হায়াৎ, রীনা খান, দুলারী প্রমুখ।

বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে সিনেমাটি। কাহিনি ও সংলাপ সৈকত খান, চিত্রনাট্য ও পরিচালনায় আবুল কাশেম মণ্ডল। এতে উঠে এসেছে এক যুবক ও যুবতীর প্রেমের গল্প, যা দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশা নির্মাতার।

সৈকত খান বলেন, ‘এই সিনেমার গল্প একটি বাস্তব ঘটনা নিয়ে। যাঁকে নিয়ে গল্প, তিনি পটুয়াখালীতে থাকেন। আমরা চেষ্টা করেছি জীবনঘনিষ্ঠ একটি গল্প তুলে ধরতে। সিনেমাটিতে অনেক মেসেজ রয়েছে দর্শকের জন্য। সিনেমাটি দেখে দর্শক নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন।’

 

 

 


বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা