এরই মাঝে সব নেতিবাচকতা উড়িয়ে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী একটি থিয়েটারে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে উপস্থিত হন শুভশ্রী। এর মাধ্যমে স্বামীর সঙ্গে দূরত্বের গুঞ্জন উড়ান এই নায়িকা। কেবল তাই নয়, দেবের সঙ্গে একই মঞ্চে কথা বলেন তারা।
বিশেষ প্রদর্শনীতে দেব ও শুভশ্রীকে দেখা যায় ম্যাচিং পোশাকে। রাজ একা হাজির হয়ে পুরো সিনেমা উপভোগ করেন। শো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পেশাদারিত্ব, রাজের অবদান এবং ট্রলিং নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন দেব-শুভশ্রী।
রাজ চক্রবর্তীর ভূমিকার প্রশংসা করে দেব বলেন, “রাজ প্রথম দিন থেকেই এই সিনেমাটি সেলিব্রেট করছে এবং সাপোর্ট করেছে। রাজ যদি সাপোর্ট না করত, তবে এই সিনেমা হতোই না।”
রাজের প্রশংসা করে দেব বলেন, “বাংলা সিনেমায় মাস ও কমার্শিয়াল ঘরানায় রাজ চক্রবর্তী একটা বিশাল বড় ব্র্যান্ড। এই ধরনের সিনেমা বানাতে যে কতটা কষ্ট হয়, তা রাজের চেয়ে ভালো আর কেউ বুঝবে না। ও নিজে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখেছে, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।”
রাজের প্রশংসা করে শুভশ্রী গাঙ্গুলি বলেন, “আজ কমার্শিয়াল সিনেমার যে চ্যালেঞ্জ আমরা নিচ্ছি, দেব বা আমাদের সূচনাটাই হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরে। ও সবসময় কমার্শিয়াল সিনেমার পাশে দাঁড়িয়েছে।”
দেব ও শুভশ্রীর অতীত সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন নিয়ে ট্রলিং ও কাটাছেঁড়ার বিষয়ে প্রশ্ন করা হলে শুভশ্রী বলেন, “এই সমস্ত নেগেটিভিটি নিয়ে আমাদের কোনো ফোকাসই নেই। তাই আলাদা করে ফোকাস মেইনটেন করার কোনো প্রশ্নই ওঠে না।”
শুভশ্রী ও দেব দুজনেই স্পষ্টভাবে জানান—তাদের প্রফেশনাল বন্ডিং শতভাগ নিখুঁত। রাজকে নিয়ে শুভশ্রী বলেন, “আমাদের কমার্শিয়াল সিনেমার সফর শুরু হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরে। প্রথমার্ধ ওর খুব ভালো লেগেছে, বাকিটা বাড়ি ফিরে কথা হবে।”
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা