সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে সাধারণ মানুষ অসহায়

কসবায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে সাধারণ মানুষ অসহায়

কসবায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে সাধারণ মানুষ অসহায়

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। হঠাৎ দামের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।


বিশেষ করে পেঁয়াজের দাম এক দিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে। গতকাল যেখানে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। অন্যান্য নিত্যপণ্যেও একই ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন।


রোজাকে সামনে রেখে এমন মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে। বাজার তদারকি জোরদার করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং জনদুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।


সাধারণ মানুষের প্রত্যাশা—রমজানের পবিত্রতা ও মানবিকতার কথা বিবেচনা করে ব্যবসায়ীরা যেন অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকেন এবং প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।