বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এগিয়ে এলো অক্ষয় কুমারের ভূত বাংলা’র মুক্তি।

এগিয়ে এলো অক্ষয় কুমারের ভূত বাংলা’র মুক্তি।

এগিয়ে এলো অক্ষয় কুমারের ভূত বাংলা’র মুক্তি।

 

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনের বহুল প্রতীক্ষিত ভৌতিক-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’র মুক্তির তারিখ এগিয়ে আনা হয়েছে। আগামী ১০ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে একটি টিজার শেয়ার করে অক্ষয় কুমার নিজেই এই নতুন তারিখ ঘোষণা করেন।

 

পূর্ব ঘোষণা অনুযায়ী ‘ভূত বাংলা’ আগামী বছরের ১৫ মে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেই পরিকল্পনা বদলে এক মাস আগেই সিনেমাটি দর্শকদের সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ইনস্টাগ্রামে সিনেমাটির ক্ষণগণনা শুরুর ঘোষণা দিয়ে অক্ষয় কুমার লেখেন, ভূত বাংলার কাউন্টডাউন শুরু! ১০ এপ্রিল দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে।

 

অক্ষয় ও প্রিয়দর্শন দীর্ঘ ১৪ বছর পর এই সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে কাজ করছেন। এর আগে তারা ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়া’ এবং ‘ভাগাম ভাগ’-এর মতো ব্যবসাসফল কমেডি সিনেমা উপহার দিয়েছেন। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘খাট্টা মিঠা’ ছিল এই জুটির সর্বশেষ কাজ।

 

‘ভূত বাংলা’ সিনেমায় অক্ষয় কুমারের পাশাপাশি আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, তাবু, রাজপাল যাদব ও ওয়ামিকা গাব্বি। এছাড়া সিনেমাটিতে প্রয়াত প্রবীণ অভিনেতা আসরানিকেও দেখা যাবে। বালাজি মোশন পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন একতা কাপুর, শোভা কাপুর ও অক্ষয় কুমার।