মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

মাগুরা প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি

আনন্দঘন পরিবেশে মাগুরা প্রেসক্লাবে উদযাপিত হয়েছে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মাগুরা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এনপিবি নিউজের মাগুরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় এনপিবি নিউজের সাফল্য, অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।