বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিংবদন্তী যাত্রা শিল্পী মিলন কান্তি আর আমাদের মাঝে নেই।

কিংবদন্তী যাত্রা শিল্পী মিলন কান্তি আর আমাদের মাঝে নেই।

কিংবদন্তী যাত্রা শিল্পী মিলন কান্তি আর আমাদের মাঝে নেই।

 

দেশের যাত্রা শিল্পের প্রথিতযশা শিল্পী মিলন কান্তি দে আর নেই। গতকাল (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়া উপজেলার নিজ গ্রামের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মিলন কান্তি দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গবেষক আমিনুর রহমান সুলতান জানান, কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই যাত্রাশিল্পী। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পরিবারের সদস্যদের সঙ্গেই নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মিলন কান্তি দের সৎকারের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বিকাল ৫টা পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন মিলন কান্তি দে। যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই তিনি নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তার লেখা একাধিক গ্রন্থ রয়েছে।

শিল্পীসত্তার পাশাপাশি লেখকসত্তার এক অনন্য সমন্বয় ঘটিয়েছিলেন মিলন কান্তি দে। আমৃত্যু তিনি যাত্রামঞ্চে যেমন সক্রিয় ছিলেন, তেমনি লেখালেখির মাধ্যমেও যাত্রাশিল্পকে সমৃদ্ধ করে গেছেন। তার মৃত্যুতে যাত্রাঙ্গনে নেমে এসেছে গভীর শোক।