বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার একসাথে কন্ঠ মিলালেন ফাহমিদা নবী ও ইমরান।

প্রথমবার একসাথে কন্ঠ মিলালেন ফাহমিদা নবী ও ইমরান।

প্রথমবার একসাথে কন্ঠ মিলালেন ফাহমিদা নবী ও ইমরান।

 

দুই বছরের বেশি সময়ের বিরতি কাটিয়ে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী। এস এম কাইয়ুমের ‘অন্তর্বর্তী’ সিনেমার একটি গানে ভয়েস দেন তিনি। দেড় বছর পর একই সিনেমার আরও একটি গানের রেকর্ডিং করলেন ফাহমিদা নবী। এতে তাঁর সহশিল্পী ইমরান মাহমুদুল। এই প্রথমবার কোনো গানে একসঙ্গে পাওয়া যাবে ফাহমিদা নবী ও ইমরানকে।

‘তোর ঋণ’ শিরোনামের গানটির কথা লিখেছেন এস এম কাইয়ুম। সুর করেছেন রাহুল কুমার দত্ত, সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। গত শুক্রবার মুশফিক লিটুর স্টুডিওতে ভয়েস দেন ফাহমিদা নবী। নির্মাতা এস এম কাইয়ুম জানান, এই সপ্তাহেই ইমরানের ভয়েস রেকর্ড করা হবে।
নতুন এই গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘খুব সুন্দর একটি গান। ছোট ছোট কথা দিয়ে সাজানো হয়েছে। সংগীত পরিচালক, সিনেমার নির্মাতাসহ এই সিনেমার সংশ্লিষ্ট সবার কাজে মুগ্ধ হয়েছি। গানটিতে আমার সহশিল্পী ইমরান। ওর সঙ্গে আগে কখনো গাওয়া হয়নি। আশা করি, গানটি সবার খুব ভালো লাগবে। কারণ এটি খুব মিষ্টি প্রেমের গান।’

এর আগে ‘অন্তর্বর্তী’ সিনেমায় ফাহমিদা নবী গেয়েছেন ‘থাক না দূরের হয়ে’ শিরোনামের গান। এস এম কাইয়ুমের লেখা ও রাহুল কুমার দত্তের সুর করা গানটির সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ। এ গানটি রেকর্ডিংয়ের সময় ফাহমিদা নবী বলেছিলেন, ‘ত্রিভুজ সম্পর্কের গল্প দেখা যাবে অন্তর্বর্তীতে। গল্পের একপর্যায়ে প্রত্যেকেই একেকভাবে শূন্যতায় চলে যায়। তাদের সবার মনের অবস্থার কথাই ফুটে উঠবে গানটিতে।’

ক্যাম্পাস কেন্দ্রিক প্রেম, সামাজিক বিচ্ছিন্নতা ও একজন শিল্পীর পেশাদার জীবনের দীর্ঘ যাত্রার গল্প নিয়ে সাজানো হয়েছে অন্তর্বর্তী সিনেমার চিত্রনাট্য। এটি এস এম কাইয়ুম পরিচালিত প্রথম সিনেমা। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, আবু হুরায়রা তানভীর ও নীলাঞ্জনা নীলা। এটি আহমেদ রুবেল অভিনীত শেষ সিনেমা।

এস এম কাইয়ুম জানান, এখন অন্তর্বর্তী সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব কাজ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনীর পরিকল্পনা করা হচ্ছে। এ বছরই দেশের প্রেক্ষাগৃহে অন্তর্বর্তী সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।