বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনেতা ফারুক আহমেদ কি সত্যি অসুস্থ?

অভিনেতা ফারুক আহমেদ কি সত্যি অসুস্থ?

অভিনেতা ফারুক আহমেদ কি সত্যি অসুস্থ?

 

হাসপাতালের বেডে শুয়ে থাকা অভিনেতা ফারুক আহমেদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ভক্তদের মধ্যে তৈরি হয় উদ্বেগ। অনেকেই ভেবেছিলেন, হয়তো গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। তবে বিষয়টি নিয়ে দ্রুতই নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফারুক আহমেদ নিজেই।

সোমবার নিজের ফেসবুক পোস্টে অভিনেতা জানান, তিনি কোনো অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি নন। এটি সম্পূর্ণভাবে একটি নাটকের শুটিংয়ের অংশ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি অসুস্থতার জন্য নয়। হাসপাতালের বেডে শুয়ে আছি শুটিংয়ের জন্য।’

তার এই বক্তব্যে ভক্ত ও শুভানুধ্যায়ীদের দুশ্চিন্তার অবসান ঘটে। যদিও তিনি কোন নাটক বা প্রজেক্টের জন্য এই দৃশ্যে অভিনয় করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান ফারুক আহমেদ। তার অভিনয়ের স্বাভাবিকতা ও গভীরতা তাকে আলাদা করে চিনিয়েছে। নাটকের পাশাপাশি তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

থিয়েটার অঙ্গনেও তার সরব উপস্থিতি রয়েছে। কয়েক দশক ধরে তিনি দেশের অন্যতম প্রাচীন নাট্যদল ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। শুধু অভিনয় নয়, সম্প্রতি নাট্যনির্দেশক হিসেবেও ঢাকা থিয়েটারের মঞ্চে হাজির হয়েছেন তিনি।