সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার অপু বিশ্বাসের নতুন ছবির পোস্টার নিয়ে উঠলো নকলের অভিযোগ।

এবার অপু বিশ্বাসের নতুন ছবির পোস্টার নিয়ে উঠলো নকলের অভিযোগ।

এবার অপু বিশ্বাসের নতুন ছবির পোস্টার নিয়ে উঠলো নকলের অভিযোগ।

গত বছরের শেষের দিকে জোড়া ছবির খবর দিয়েছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই নেটিজেনদের চমকে দিতে তিনি তার সিনেমা ‘দুর্বার’-এর প্রথম পোস্টার প্রকাশ করেন। তবে পোস্টার প্রকাশের পরই নেটাগরিকরা তাতে টলিউডের ‘পরিণীতা’ সিনেমার পোস্টারের নকলের অভিযোগ তুলেন। কিছুক্ষণ পরেই পোস্টারটি অপু মুছে দেন।

এরপরও সমালোচনা থামেনি। নেটিজেনরা ‘দুর্বার’-এর পরপর প্রকাশিত কিছু পোস্টারের সঙ্গে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার মিল খুঁজে পান। একের পর এক নকলের অভিযোগের মধ্যে ‘দুর্বার’-এর পোস্টার নিয়ে চাপ অনুভব করলেও নীরব ছিলেন অপু বিশ্বাস। অবশেষে মুখ খুলেছেন সিনেমার পরিচালক কামরুল হাসান ফুয়াদ।

ফুয়াদ গণমাধ্যমে বলেন, ‘শাহরুখ খান সেলফি তোলে, আমরাও সেলফি তুলি। তাহলে কি আমরা শাহরুখকে নকল করেছি? আমার সিনেমার পোস্টারে কোনো কিছুই নকল নয়। গল্পের প্রয়োজনে সব করেছি।’

তিনি আরও জানান, ‘শাকিব খানের ‘বরবাদ’-এর সঙ্গে মিলের অভিযোগ হচ্ছে। আসলে ওই সিনেমার সঙ্গে আমাদের ছবির যোগসূত্র আছে। ট্রেলার প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হবে।’

সিনেমার আপডেট জানিয়ে পরিচালক বলেন, ‘সিনেমার অধিকাংশ কাজ শেষ। সম্পাদনার কাজ চলছে। সামনের মাসে দেশের বাইরে কিছু দৃশ্যধারণের পরিকল্পনা আছে। সেগুলো শেষ হলেই সম্পূর্ণ হয়ে যাবে। দর্শক হলে গিয়ে বুঝতে পারবেন গল্প আসল নাকি নকল।’

অপুর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দুটি হলো ‘ট্র্যাপ’ এবং ‘ছায়াবৃক্ষ’। ‘ট্র্যাপ’-এ তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী, আর ‘ছায়াবৃক্ষ’-এ ছিলেন নিরব হোসাইন।