সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাহিরপুরে আগুনে তিনটি মিল পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ টাকা

আনোয়ারপুর বাজারে অগ্নিকাণ্ডে রাইস, লাকড়ি ও মসলা মিলের মালামাল পুড়ে গেছে; আগুনের কারণ জানা যায়নি।


তাহিরপুরে আগুনে তিনটি মিল পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ টাকা


মেরাজ বিন আশার:
তাহিরপুর। সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মাফিকুল ইসলামের সেমি অটো রাইস মিল, লাকড়ি মিল ও মসলা মিল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (৮ নভেম্বর)  আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মিলের বিভিন্ন অংশে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুনে মিলের ভেতরে থাকা ধান, চাল, লাকড়ি, মসলা, মেশিনপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মিলের অধিকাংশ মালামাল পুড়ে ছারখার হয়ে যায়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার বলেন, ভোরবেলা আকস্মিক আগুনে ব্যবসায়ী মাফিকুল ইসলামের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। একজন পরিশ্রমী ব্যবসায়ীর এভাবে সর্বস্ব হারানো সত্যিই বেদনাদায়ক। আগুন নেভাতে কাজ করা ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে এ অগ্নিকাণ্ডে বাজারের ব্যবসায়ীদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।