সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিতর্কিত পরিচালক কামাল খান মুম্বাই থেকে গ্রেফতার।

বিতর্কিত পরিচালক কামাল খান মুম্বাই থেকে গ্রেফতার।

বিতর্কিত পরিচালক কামাল খান মুম্বাই থেকে গ্রেফতার।

ভারতের মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকায় একটি আবাসিক ভবনে গুলিবর্ষণের ঘটনায় বিতর্কিত বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান ওরফে কেআরকে-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওশিওয়ারা এলাকার একটি আবাসিকে চারটি গুলি ছোড়া হয়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কেআরকে-কে হেফাজতে নেওয়া হলে তিনি স্বীকার করেন, গুলিগুলো তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই ছোড়া হয়েছিল। তবে অভিনেতার দাবি, কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না।  

পুলিশকে অভিনেতা জানান, বন্দুক পরিষ্কার করার পর সেটি ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করতে তিনি বাড়ির সামনের ম্যানগ্রোভ বনের দিকে গুলি ছোড়েন। বাতাসের গতিবেগের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিগুলো পাশের একটি আবাসিক ভবনে গিয়ে লাগে। কামাল আর খান বলিউডে একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।