সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দর্শক টানতে ব্যার্থ অঙ্কুশ ঐন্দ্রিলা। 

দর্শক টানতে ব্যার্থ অঙ্কুশ ঐন্দ্রিলা। 

দর্শক টানতে ব্যার্থ অঙ্কুশ ঐন্দ্রিলা। 

সমালোচকদের প্রশংসা পেলেও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন অভিনীত ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। নতুন বছরের শুরুতেই বক্স অফিসে ধাক্কা খেল এই সিনেমা।

 

যেখানে দেবের ‘প্রজাপতি ২’ ‘ধুরন্ধর’ ঝড়ের মাঝেও ভালো ব্যবসা করছে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও কোয়েল মল্লিকের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘একটি খুনীর সন্ধানে মিতিন’ মোটের উপর সন্তোষজনক ফল করেছে, সেখানে দর্শকশূন্য প্রেক্ষাগৃহে হিমশিম খেতে হচ্ছে অঙ্কুশের ছবিকে।

 

বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম চার দিনে ছবিটির মোট আয় মাত্র ১৫ লাখ রুপি।প্রথম দু’দিনে আয় ছিল ৭ লাখ রুপি। রবিবারেও ছবির কালেকশনে উল্লেখযোগ্য কোনও উত্থান হয়নি— সেদিন টিকিট বিক্রি হয়েছে মাত্র ৫ লাখ রুপির। সোমবার ছবির আয় নেমে আসে ৩ লাখে।
অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের প্রযোজনায় এবং সুমিত-সাহিলের পরিচালনায় নির্মিত এই রোমান্টিক কমেডি ড্রামার গল্প আবর্তিত হয়েছে ‘ঝন্টু’ (অঙ্কুশ) নামের এক যুবককে ঘিরে, যে তার চারপাশের নারীদের জটিল মনস্তত্ত্ব বুঝতে গিয়ে বারবার বিপাকে পড়ে।মূলত ২৩ জানুয়ারি সরস্বতী পূজায় ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল অঙ্কুশের। তবে বক্স অফিসের চাপ ও প্রতিযোগিতার কথা ভেবে কোনও উৎসবের মৌসুম ছাড়াই ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

 

মুক্তির পর দর্শক না আসায় হতাশার সুর ধরা পড়ে অঙ্কুশের কণ্ঠে। দুই দিন আগে ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, “জানি না ২৩ জানুয়ারি পর্যন্ত ছবির কতগুলো শো রাখতে পারব, যদি না আপনারা আমাকে সাপোর্ট করেন।

 

 

 

অভিনেতা আরও জানান, “টিকিট কেটে আমি লোক ভরাতে পারব না। যা টাকা ছিল, সব ছবিতে লাগিয়ে দিয়েছি। আমি ফেক পারসেপশন তৈরি করতে পারব না।”

অঙ্কুশের এই মন্তব্য নতুন করে ইন্ডাস্ট্রিতে ‘বক্স অফিস কালেকশন ফুলিয়ে ফেলা’ নিয়ে চলা বিতর্কে ঘি ঢেলেছে বলেই মনে করছেন অনেকেই।

এছাড়া অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন, চলতি বছরে আর কোনও ছবি প্রযোজনা করার পরিকল্পনা নেই তাঁর।কারণ হিসেবে জানিয়েছেন, মানসিকভাবে চরম ক্লান্তি।

উল্লেখ্য, অঙ্কুশ ও ঐন্দ্রিলা সেন ছাড়াও ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত ও সোহাগ সেন।