মহাশ্বেতা দেবী একজন ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক ও মানবাধিকার আ*ন্দোলনকর্মী। ১৯২৬ সালের ১৪ জানুয়ারি ব্রিটিশ ভারতের ঢাকা শহরে জন্মগ্রহণ করেন।
তাঁর বাবা ছিলেন কল্লোল আ*ন্দোলনের সঙ্গে জড়িত বিখ্যাত কবি মনীশ ঘটক। বিখ্যাত চিত্রনির্মাতা ঋত্বিক ঘটকের ভাইঝি ছিলেন মহাশ্বেতা দেবী।
১০০টিরও বেশি উপন্যাস এবং ২০টিরও বেশি ছোটোগল্প সংকলন রচনা করেছেন। তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো- হাজার চুরাশির মা, রুদালী, অরণ্যের অধিকার, ঝাঁসির রানি, অগ্নিগর্ভ, মূর্তি, নীড়েতে মেঘ, স্তন্যদায়িনী, চোট্টি মুন্ডা এবং তার তীর ইত্যাদি।
ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ় রাজ্যের আদিবাসী উপজাতিগুলোর (বিশেষত লোধা ও শবর উপজাতি) অধিকার ও ক্ষমতায়নের জন্য কাজ করেছিলেন। তিনি পদ্মশ্রী, পদ্মবিভূষণ, বঙ্গবিভূষণ, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, রামন ম্যাগসাইসাই পুরস্কার, সার্ক সাহিত্য পুরস্কার, যশবন্ত রাও চবন জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০১৬ সালের ২৩ জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন।