সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

না ফেরার দেশে সংগীত শিল্পী এম এ মান্নান

না ফেরার দেশে সংগীত শিল্পী এম এ মান্নান

না ফেরার দেশে সংগীত শিল্পী এম এ মান্নান

চলে গেলেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী এম.এ.মান্নান। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিল্পীর মৃত্যুর সংবাদ জাগো নিউজকে জানিয়েছেন তার বড় মেয়ে সুরাইয়া মান্নান।

 

গতকাল বিকেলে জানাজা শেষে এম.এ মান্নানের মরদেহ রাজধানীর মোহম্মদপুরের তাজমহল রোড এলাকার কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৬ বছর। তিনি দুই কন্যাসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

 

শিল্পী এম.এ. মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী বলেন, ‌‘এম. এ. মান্নান ভাই পরপারে চলে গেলেন নিশব্দে! অথচ, গেল সপ্তাহের প্রতিটি দিন সকাল-বিকেল দুবেলা করে তার সাথে কথা হয়েছে আমার। এ কেমন চলে যাওয়া? কিছুই জানতে পারলাম না! কত খুনসুটি করতাম দুজনে। ছোটভাই হিসেবে অনেক ভালোবাসতেন আমাকে এবং আমার উপর তিনি আস্থাও রাখতেন।’

তিনি আরও বলেন, ‘কোনোকিছুতে আমাকেই সবার আগে ফোন করতেন! খুব মিস করবো তাকে! তার মতো একজন বিশেষজ্ঞ নজরুল সংগীতশিল্পী হারানোয় সংগীত জগতের অনেক ক্ষতি হয়েছে! এ শূন্যতা পূরণ হবার নয়। শ্রদ্ধা ও ভালোবাসা রইলো তার স্মৃতির প্রতি। তার বিদেহী আত্মার প্রতি সম্মান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা।