বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদ ছাড়া সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক মানিকে'র ‘আনন্দ অশ্রু’

ঈদ ছাড়া সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক মানিকে'র ‘আনন্দ অশ্রু’

ঈদ উৎসবের বাইরে সাধারণ সময়ে এত বেশি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাওয়া ঢালিউডে খুব একটা দেখা যায় না। সেই জায়গায় নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে আসছে সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’।

আগামী ১৩ নভেম্বর মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

পরিচালক বলেন, ঈদ ছাড়া সাধারণ সময়ে সর্বোচ্চসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘আনন্দ অশ্রু’। সবকিছু ঠিক থাকলে প্রায় ৩৭টি হলে একযোগে দর্শকের সামনে আসবে ছবিটি।

ঢাকাই চলচ্চিত্রে সাইমন সাদিক ও মাহিয়া মাহি পরিচিত একটি জুটি। ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধেন তারা। সুজন ও পরী চরিত্রে তাদের অভিনয় দর্শকের প্রশংসা পায়। সিনেমাটির সাফল্যের পর এই জুটিকে নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়।

এর পাঁচ বছর পর ২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় আবারও একসঙ্গে অভিনয় করেন সাইমন-মাহি। ছবিটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন সাদিক। সেই ধারাবাহিকতায় একই পরিচালকের ‘আনন্দ অশ্রু’তেও দেখা যাবে এই জুটিকে।