শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে মাদকের টাকা না পেয়ে সৎ মাকে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে মাদকের টাকা না পেয়ে সৎ মাকে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে মাদকের টাকা না পেয়ে সৎ মাকে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার   জামবাড়িয়া ইউনিয়নে মাদকের টাকা না দেওয়ায় সৎ মাকে ছু'রি দিয়ে আ'ঘা'ত করে হ'ত্যা'র অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নি'হ'ত আয়েশা বেগম (৩৫)। অভিযুক্ত মো. আশিক (২৫) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, আশিক নিয়মিত মাদক সেবন করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মাদক কেনার জন্য সৎ মায়ের কাছে টাকা চান আশিক। টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আয়েশার পেটে আঘাত করে পালিয়ে যান তিনি। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

মোঃ মুকুল হক জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ।