শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্লিনিকে অভিযান রাত ৮টার পর মার্কেট বন্ধ

ক্লিনিকে অভিযান রাত ৮টার পর মার্কেট বন্ধ

ক্লিনিকে অভিযান রাত ৮টার পর মার্কেট বন্ধ

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ ও অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, রাত ৮টার পর মার্কেট বন্ধ রাখা, মাদক নিয়ন্ত্রণ, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, তাঁত বোর্ডের খেলাপি ঋণ এবং সারের কৃত্রিম সংকট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে আলোচনা হয়। এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যসেবার মান ও সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—তা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অভিযান পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও আলোচনা হয়।
এ ছাড়া বেলকুচি পৌরসভা ও উপজেলার বিভিন্ন বাজারে রাত ৮টার পর দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার বিষয়েও আলোচনা করা হয়। নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ এবং পৌরসভার বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য কার্যকর ডাম্পিং ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
মাদক নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করার বিষয়টি সভায় উঠে আসে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয়ভাবে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় কৃষকদের জন্য সারের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি বা অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। কৃষকের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
তাঁত শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট তাঁতিদের খেলাপি ঋণের বিষয়েও সভায় আলোচনা হয়। তাঁতিদের ঋণ পরিস্থিতি পর্যালোচনা এবং খেলাপি ঋণ আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী মাস্টার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

 


আল-আমিন হোসেন

সিরাজগঞ্জ প্রতিনিধি