সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুল বিজু'র দিয়ে শুরু চাকমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব

ফুল বিজু'র দিয়ে শুরু চাকমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব

ফুল বিজু'র দিয়ে শুরু চাকমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব


অজয় সেন ত্রিপুরা 
জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাওয়ার মধ্য দিয়ে শুরু হলো চাকমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু।

রবিবার (১২ এপ্রিল) সকালে সূর্য উদয়ের সাথে সাথে  ফুল বিজু উপলক্ষে চেঙ্গী নদীতে চাকমা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর নারী-পুরুষ, শিশু, কিশোর-কিশোরী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা নিজেদের পোশাক পরে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে দেশ এবং জাতির মঙ্গল কামনা করে গঙ্গা মাতার উদ্দেশ্যে  ফুল দিয়ে প্রার্থনা করেন। এর আগে ভোর বেলায় কিশোর কিশোরীরা বিভিন্ন জায়গায় ঘুরে নানান রঙের বাহারি ফুল সংগ্রহ করে।

আজকের দিনটাকে চাকমা সম্প্রদায় ফুল বিজু বলে থাকে। এই দিনে পুরাতন বছরের সকল দুঃখ কষ্ট মুছে গিয়ে নতুন বছর যেন  ফুলের মতো সুন্দর হয়ে সম্প্রীতির বন্ধনে সকলেই মিলেমিশে বসবাস করতে পারে সেই প্রার্থনাই করা হয়। আজ থেকে আগামী তিনদিন ব্যাপী এ উৎসব পালন করবে।