সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার মহম্মদপুরে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ

মাগুরার মহম্মদপুরে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ

মাগুরার মহম্মদপুরে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ

মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় উপজেলা প্রশাসনের এক ঝটিকা অভিযানে পাচারকালে ৫৬০০ লিটার জ্বালানি তেলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি জ্বালানি তেল সিন্ডিকেটের সংশ্লিষ্টতার সন্দেহ করছে প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর সেতুর পূর্ব পাশে নদীসংলগ্ন একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত তেলের চালানের সঙ্গে ‘বাবুল ট্রেডার্স’-এর আরমান নামের এক ব্যবসায়ীর সম্পৃক্ততা থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার নিয়ে অনিয়ম করে আসছেন। তার বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগও রয়েছে।
এছাড়া স্থানীয়ভাবে আরও অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি রাজনৈতিক মহলের ছত্রছায়ায় এ ধরনের কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছিল। প্রশাসনের এই অভিযানের পর সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—এই সিন্ডিকেটের পেছনে কারা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান বলেন, “এই সিন্ডিকেট খুলনা, যশোর ও মাগুরাসহ বিভিন্ন এলাকা থেকে তেল সংগ্রহ করত। বর্তমান সংকটময় পরিস্থিতিতে যারা জ্বালানি তেল মজুত ও পাচারের মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত তেলের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”