সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার জমজমাট ফাইনাল অনুষ্ঠিত
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা কাবাডি রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ফাইনাল খেলায় বালক বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ৪২ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদাকাটি আরা মাধ্যমিক বিদ্যালয় ৩৮ পয়েন্ট পেয়ে রানারআপ হয়।
অন্যদিকে বালিকা বিভাগে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন কলেজিয়েট স্কুল ৪১ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়। সাতক্ষীরা আব্দুল করিম বালিকা বিদ্যালয় ৩৪ পয়েন্ট নিয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, সাবেক ফিফা রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত তৈয়ব হাসান শামসুজ্জামান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান চুন্নু, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান এবং জেলা কাবাডি রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল গফফারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। এর চর্চা ও প্রসারে এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।