সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মো: শাহ আলম বিশেষ প্রতিনিধি গাজীপুর।

গাজীপুর জেলার পুলিশ লাইন্স মাঠে সকাল ০৮.৩০ ঘটিকায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করে অংশগ্রহণকারী সদস্যদের প্যারেড এর মান ও টার্ন-আউট পরিদর্শন করেন  মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার গাজীপুর। পরিদর্শন শেষে পুলিশ সুপার ফোর্সের ড্রেস রুলস, পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, প্যারেড অনুশীলন ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ সুপার, গাজীপুর জেলা পুলিশের ব্যবহৃত যানবাহন পরিদর্শন করেন।

উল্লেখ্য যে, প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব সোয়েব মুহাম্মাদ, সহকারী পুলিশ সুপার(প্রবি),   গাজীপুর।

প্যারেডে উপস্থিত ছিলেন  মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)  আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, জনাব লিপি রানী সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।