রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের এক অভিযানে ৯০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় বকশীগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

​আটককৃত দুই মাদক কারবারি বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন: ১. মো. রিদুওয়ান বারী তালুকদার (৩০), গ্রাম: পলাশতলা। ২. মো. তাবিবুর হাসান তালুকদার (২৬), গ্রাম: বাট্টাজোড় পশ্চিমপাড়া।

​ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে চোরাই পথে বিদেশি মদ এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ​এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

​মাদকবিরোধী এই সফল অভিযান প্রসঙ্গে জামালপুরের পুলিশ সুপার জনাব ফারহানা ইয়াসমিন বলেন, মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

​মোঃ বিজয়, জামালপুর প্রতিনিধি: