রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবা তুমি চিরকালই আমার নায়ক : অবন্তি

বাবা তুমি চিরকালই আমার নায়ক : অবন্তি

বাবা তুমি চিরকালই আমার নায়ক : অবন্তি

পর্দায় অসংখ্যবার সন্তানের আশ্রয়, ভরসা আর ভালোবাসার প্রতীক হয়েছেন। বাস্তব জীবনেও জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ঠিক তেমনই একজন বাবা। ‘বিশ্ব বাবা’ দিবসে সেই বাবাকে ঘিরেই আবেগঘন এক বার্তা দিয়েছেন তার মেয়ে মেহরিন রহমান অবন্তি, যা ভক্ত-অনুরাগীদের হৃদয় ছুঁয়েছে। 

রবিবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে অবন্তি লিখেছেন, “পৃথিবী তোমাকে একজন অভিনেতা হিসেবে চেনে। আমি চিনি একজন বাবা হিসেবে।” 

এবারের বাবা দিবস তাদের পরিবারের জন্য অন্য সময়ের চেয়ে বেশি আবেগের। কারণ চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফজলুর রহমান বাবুর ওপেন-হার্ট সার্জারি সম্পন্ন হয়। পরে তার স্ত্রী কাজী রোকসানা রমা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অভিনেতাকে প্রায় এক বছর বিশ্রামে থাকতে হবে। 

বাবার সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে অবন্তি লেখেন, “এ বছরের বাবা দিবস আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অর্থবহ। তোমাকে ওপেন-হার্ট সার্জারির মধ্য দিয়ে যেতে দেখা এবং এরপরের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে দেখে আমি বুঝেছি, সত্যিকারের শক্তি কাকে বলে।”