রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টপ অর্ডারের ধসে ধুঁকছে বাংলাদেশ

টপ অর্ডারের ধসে ধুঁকছে বাংলাদেশ

টপ অর্ডারের ধসে ধুঁকছে বাংলাদেশ

তানজিদ হাসান পারেননি, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনও হয়েছেন ব্যর্থ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টপ অর্ডারের এ দুর্দশায় ধুঁকছে দল। ১১ রান তুলতেই হারিয়ে বসেছে ৩ উইকেট। 

চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফ্টেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ধসের মুখে পড়ে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ২২ রান তুলেছে টাইগাররা। হারিয়েছেন তিন উইকেট।

তিন পরিবর্তন নিয়ে নামা ম্যাচে দ্বিতীয় ওভারেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন তানজিদ। ২ বলে ৫ রান করা এ ব্যাটার হন রান আউটের শিকার। এক বল বিরতির পর সাইফ হাসান ফেরেন মার্শকে ক্যাচ দিয়ে। এরপর ১৩ বল খেলে ১ রান করে ফেরেন পারভেজ। ৮ বলে ৮ রানে ব্যাট করছেন অধিনায়ক তাওহীদ হৃদয় ও নুরুল হাসান ৫ রানে তাকে সঙ্গ দিচ্ছেন।

অজিদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন জনসন ও নাথান এলিস।