রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাবতলীতে যৌথ অভিযানে মাদকসহ আটক ৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

গাবতলীতে যৌথ অভিযানে মাদকসহ আটক ৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

গাবতলীতে যৌথ অভিযানে মাদকসহ আটক ৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ার গাবতলী উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মাদকসেবন ও মাদক রাখার অভিযোগে পাঁচজনকে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ রাত আনুমানিক ৮টায় গাবতলী মডেল থানা পুলিশ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে নারুয়ামালা ইউনিয়নের প্রথমার ছেও গ্রামে মাদকসেবী মো. মাসুম (২৮)-কে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের মিলন আকন্দের ছেলে।
একই রাতে দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় মো. ধুলু (২২) ও মো. শরিফুল ইসলাম ফরহাদ (২০)-কে আটক করা হয়। তারা বথুয়াবাড়ী পীরগাছা এলাকার বাসিন্দা।

এছাড়া মহিষাবান ইউনিয়নের দাড়াইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. শিহাব আকন্দ (২১) ও মো. আরাফাত হোসেন (২০)-কে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত মো. মাসুমকে ১ বছরের কারাদণ্ড, মো. ধুলু ও মো. শরিফুল ইসলাম ফরহাদকে ২ মাস করে কারাদণ্ড এবং মো. শিহাব আকন্দ ও মো. আরাফাত হোসেনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন।

গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

শাকিল রানা, বগুড়া প্রতিনিধি: