রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরায় ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরায় ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ জুন) দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৭১ টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি শরিফ তেহরান আলম টুটুলসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মদ, জেলা বিএনপির আহ্বায়ক এবং মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাকিম প্রমুখ।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে ৭১ টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
আলোচনা শেষে ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি: