রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় “২৪-এর রঙে” গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভাগীয় বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মাগুরায় “২৪-এর রঙে” গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভাগীয় বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মাগুরায় “২৪-এর রঙে” গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভাগীয় বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মাগুরায় “২৪-এর রঙে” গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদ, মাগুরার প্রশাসক আলী আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ বিশ্বাসসহ শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দিন।
এ সময় প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে বিজয়ী ৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চর্চার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক প্রতিষ্ঠান সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে শিল্প-সংস্কৃতিভিত্তিক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি: