রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি

আবার ফিরে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আগামী ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাহী কমিটি গঠনের নির্বাচন। এ উপলক্ষে চলচ্চিত্রশিল্পীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। প্রার্থীদের ব্যস্ততা, সমর্থকদের আনাগোনা এবং নানামুখী প্রচারণায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আবহ।

এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্যদিকে আরমান ও রুমানা ইসলাম মুক্তি গড়েছেন আরেকটি প্যানেল। এ ছাড়া ১০ জনের বেশি শিল্পী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের নাম ঘোষণা করেছেন। ইতিমধ্যে সবাই শুরু করেছেন নিজেদের প্রচার।

নির্বাচনী তফসিল অনুসারে গতকাল শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। মনোনয়নপত্র সংগ্রহের পর শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেল এফডিসিতে শোভাযাত্রা করে। এরপর সংবাদ সম্মেলন করে প্যানেলের সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই প্যানেল থেকে নির্বাচন করবেন রোজিনা, আলীরাজ, সুব্রত, ডি এ তায়েব, পলি, কায়েস আরজু, শিরিন শিলা, জলি রহমান, কাবিলা, জাদু আজাদসহ মোট ২১ জন। সভাপতি পদে শিবা শানু ও সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ছাড়া বাকিরা কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তা ২২ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার পর জানানো হবে।

এ প্যানেলের সভাপতিপ্রার্থী শিবা শানু বলেন, ‘অনেকেই জানতে চান জয়ী হলে আমি শিল্পীদের জন্য কী করব। বর্তমানে চলচ্চিত্রের যে সংকট চলছে, সেটা খুব কঠিন। এখান থেকে রাতারাতি উতরে যাওয়া সম্ভব না। হঠাৎ করেই সব শিল্পীকে কর্মব্যস্ত করে তোলা সম্ভব না। তবে শিল্পীদের জন্য ভালো কিছু করার ইচ্ছা আছে। বর্তমানে যেসব সংকট চলছে, সেগুলো লাঘব করতে আমরা কাজ করব। এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই। কারণ, প্রতিশ্রুতি দেওয়া হয় ভঙ্গ করার জন্য। আমরা যেটা করব সেটাই হবে প্রতিশ্রুতি। আমাদের প্যানেল সাজানো হয়েছে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে। অভিজ্ঞদের পরিকল্পনাগুলো তরুণেরা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবে।’