রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে বড় বিপাকে অনিল-কন্যা

বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে বড় বিপাকে অনিল-কন্যা

বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে বড় বিপাকে অনিল-কন্যা

মহা বিপাকে অনীল কাপুর কন্যা রিয়া কাপুর। ১ কোটি ৩৫ লক্ষ টাকার হিরের দুল চুরি গিয়েছে তাঁর। ‘রিয়া অনিল কাপুর’ সংস্থার সদস্য রূপটানশিল্পী ইতিমধ্যেই সভলীন সিং মামলা দায়ের করেছেন। মুম্বইয়ের দুই নামজাদা গয়না বিক্রেতার থেকে হিরের এই দু’জোড়া দুল মেট গালার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নিয়ে যান তাঁরা।কথা ছিল বিদেশ থেকে ফিরে হিরের দুল জোড়া ফেরত দিয়ে দেবেন ওই গয়না বিক্রেতাকে।

কিন্তু তার আগেই এই ঘটনায় বিপাকে রিয়া। মুম্বইয়ের সহায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের খবর, রিয়ার সহকারি রূপটানশিল্পী সভলীন নিজের ব্যাগেই রেখেছিলেন দুল জোড়া। আলাদা বাক্সেও রাখা হয়েছিল সযত্নে। তার পরেও এই ঘটনা।চুরি যাওয়া গয়নার মধ্যে ১৮ ক্যারেটের পান্না ও হিরেখচিত সোনার একজোড়া দুল ছিল। যার দাম ৬৬ লাখ টাকা। অন্য একটি বাক্সে ছিল জাম্বিয়ান পান্না ও সোনার বর্ডারযুক্ত এক জোড়া দুল। যার মূল্য ছিল ৬৯ লাখ টাকা।

ইতিমধ্যেই রূপটানশিল্পীর অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ৩০৩ (২) ধারায় চুরির মামলা রুজু করেছে।