রবিবার, জুন ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কবে মুক্তি পাবে সিয়াম-তুষি ও চঞ্চলদের সেই সিনেমা

কবে মুক্তি পাবে সিয়াম-তুষি ও চঞ্চলদের সেই সিনেমা

কবে মুক্তি পাবে সিয়াম-তুষি ও চঞ্চলদের সেই সিনেমা


তারকাবহুল হরর ঘরানার সিনেমা ‘আন্ধার’। দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি নিয়ে নতুন আপডেট দিলেন নির্মাতা ও সহপ্রযোজক শাকিব চৌধুরী। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবল শেষ হলেই শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম।

আর এ বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

শুটিং শেষ হওয়ার পর গত বছরই সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। তখন জানানো হয় ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি। তবে এরপর দীর্ঘ সময় কোনো নতুন তথ্য না আসায় দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

সিনেমাটির চিত্রনাট্যকার ও সহপ্রযোজক শাকিব চৌধুরী জানান, কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে পোস্ট প্রোডাকশনের শেষ দিকের কাজ চলছে এবং বছরের শেষ ভাগেই মুক্তির পরিকল্পনা রয়েছে।

সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফী। সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা শিল্পী। তাদের মধ্যে রয়েছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনোয়ার ও তানজিকা আমিনসহ আরও অনেকে। পাশাপাশি নতুন মুখ হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।

নির্মাতারা জানিয়েছেন, সিনেমার প্রচার পরিকল্পনা নিয়ে বড় ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার পরই আনুষ্ঠানিক প্রচার শুরু হবে, যা দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

‘আন্ধার’ নির্মিত হচ্ছে দুই বন্ধু- অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্প থেকে। বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি এই হরর সিনেমায় থাকবে রহস্য, থ্রিলার, মার্ডার এবং আবেগের মিশ্রণ।

নির্মাতারা জানিয়েছেন, পশ্চিমা ধাঁচ নয়, বরং দেশীয় প্রেক্ষাপটে হরর গল্প উপস্থাপন করাই তাদের মূল লক্ষ্য।